সাভার : সাভারের বন্ধ হয়ে যাওয়া একটি কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পোশাক শ্রমিকরা। সোমবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে তিন শতাধিক পোশাক শ্রমিক অংশগ্রহণ করেন। শ্রমিকরা জানান, নানা অজুহাতে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন মহল্লার সিগনেছার স্ট্রিচ এ্যাপারেন্স লিমিটেড কারখানার তিন শতাধিক শ্রমিকের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চার মাসের বেতন বকেয়া রেখেছে কারখানা কর্তৃপক্ষ। একপর্যায়ে গত শনিবার কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই কারখানায় তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়। অর্থাভাবে জর্জরিত শ্রমিকরা তাদের সমস্যা সমাধানের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন —ইত্তেফাক
