রাজধানীর ভাটারায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জরিনা বেগম (৪৫) নামের এক নারী মারা গেছেন। সোমবার দিনগত রাত ১১টার দিকে ভাটারার নর্দা আজিজ সড়কে এ দুর্ঘটনা ঘটে। জরিনা বেগম গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার মোকছের হোসেনের স্ত্রী। তারা ভাটারার জগন্নাথপুর এলাকায় থাকতেন।
নিহতের ছেলে জুয়েল হোসেন জানান—তার বাবা-মা গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে রাত ১১টার দিকে বাসা থেকে বের হন। রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তার মাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
