খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৫ জন। নিহত মো. সাহেব আলী (৪৫) যশোরের গোপালপুর এলাকার মৃত. গহর আলীর পুত্র। গুরুতর আহত ১০ জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করানো হয়েছে।
মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার দিকে ওই সড়কে সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর বাজারের কাছে সাতক্ষীরাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এ হতাহতের ঘটনা ঘটে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
