ইন্দোনেশিয়ায় ভূমিধসে তিন পর্যটকের প্রাণহানি

আপডেট : ২২ জুলাই ২০১৫, ১৪:৫৩
 
ইন্দোনেশিয়ায় ভূমিধসে তিন পর্যটকের মারা গেছেন। এই ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
 
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র তোপো পুরো নুগরোহো বলেছেন, নানজাক জেলার পূর্ব জাভায় একটি পাহাড় ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
 
তিনি জানান, উইলিস পর্বতের পাদদেশে ঝরনার নিচে পর্যটকরা গোসল করার সময় পাথর, বালি ধসে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে।
 
নিহতরা কোন দেশের নাগরিক সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: মালয়েশিয়া কিনি।