স্যালভো কেমিক্যালের এজিএমের তারিখ পরিবর্তন

আপডেট : ২২ জুলাই ২০১৫, ১৮:১১
 
 
ডিএসই জানিয়েছে—ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। এ কোম্পানির এজিএম আগামী ৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। 
 
জানা গেছে, কোম্পানিটির এজিএম ২৭ জুলাই  সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে পরিচালনা পর্ষদ এজিএমের তারিখ পরিবর্তন করেছে। তবে এজিএমের স্থান অপরিবর্তিত রয়েছে।