ব্যারিস্টার মইনুলকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০০:৩৭

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে চিকিত্সার জন্য বিদেশে যেতে এবং দেশে ফেরত আসতে কোনো ধরনের বাধা না দিতে বিবাদীদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে তাকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রবিবার এই আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বিপুল বাগমার।

রিট আবেদনে বলা হয়, চিকিত্সার জন্য বিদেশে যাওয়ার উদ্দেশ্যে গত ২৩ ফেব্রুয়ারি ব্যারিস্টার মইনুল হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। পরে তাকে বিদেশে যেতে বাধা দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এই বাধা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।