বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর বকশীবাজারে অস্থায়ী আদালতের চারপাশে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বৃহস্পতিবার সকাল থেকে আদালত ভবনের আশপাশ ও সামনের মাঠে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ ও র্যাব রয়েছে বিভিন্ন স্থানে।
সকাল ১০টার দিকে বকশীবাজার মোড় থেকে আদালত যাওয়ার সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। চানখারপুল থেকে বকশিবাজার মোড় পর্যন্ত রাস্তার দুই পাশের দোকানপাটও বন্ধ করে দেয়া হয়েছে।
যে কোনো ধরনের অনাকাঙিক্ষত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
