সোশ্যাল মিডিয়ায় মানহানিকর এবং বিরূপ মন্তব্য এড়াতে ব্যবহারকারীদের জন্য নিয়ম-নীতি বেঁধে দিল ব্রিটেনের রাজপ্রাসাদ। রাজপরিবারের টুইটার অ্যাকাউন্টে ফলোয়ার আছে ৩৮ লাখ, ইনস্টাগ্রামে ৪৫ লাখ এবং ফেসবুকে ৪৮ লাখ। রাজপ্রাসাদ জানিয়েছে, এসব পেইজে ব্যবহারকারীরা কোনো ধরনের বিরূপ মন্তব্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অর্থাত্ পুলিশের কাছে জানানো হবে। এমনকি অ্যাকাউন্টও বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। উল্লেখ্য, সমপ্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে দুই রাজবধূর মধ্যে ঝগড়া শুরু হয়েছে। এ নিয়ে কেউ কেউ বিরূপ মন্তব্য করে বসেন। এরপরই রাজপ্রাসাদ এই পদক্ষেপ নিল। -বিবিসি
