শ্যাওড়াপাড়ায় বাস চাপায় যুবক নিহত

আপডেট : ২৪ জুলাই ২০১৫, ০৯:৫৬
রাজধানীর শ্যাওড়াপাড়া এলাকায় বাস চাপায় এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার উপ-পরিদর্শক  মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেয়া হচ্ছে। তার নাম পরিচয় জানা যায় নি।