জেলার বানারীপাড়া উপজেলায় ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন, সলিয়াবাকপুর গ্রামের আমির হোসেন হাওলাদার, সুমন হাওলাদার, শহিদুল ইসলাম হাওলাদার ও ইমন হাওলাদার।
বানাড়ীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, ওই চার আসামির বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভিকটিমকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
