গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার একটি বাড়িতে আগুনে লেগে সেলিনা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাত সোয়া ৫টার দিকে ওই অগ্নিকাণ্ড ঘটে।
সেলিনা বেগম সিরাজগঞ্জের কামারখন্দ থানার দৌলতপুর গ্রামের আজাদ মিয়ার স্ত্রী। তিনি গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শহিদুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি কারাখানায় চাকরি করতেন।
আরো পড়ুন : ভারতকে বড়সড় ধাক্কা দিচ্ছে ট্রাম্প!
শ্রীপুর ফায়ার স্টেশনের অফিসার মো. আল আমিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোরে সেলিনা বেগম রান্না করার জন্য গ্যাস সিলিন্ডারের চুলা জ্বালাতে যান। এ সময় চুলার পাইপের লিকেজ থেকে আগুন লাগে। এক পর্যায়ে ওই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন তার ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে পুড়ে সেলিনা বেগমের মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউবি
