সাপের অভিসার

আপডেট : ২৫ জুলাই ২০১৫, ২১:২৩
মুষলধারে বৃষ্টির মধ্যে জয়পুরহাট সদরের চান্দা এলাকায় জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পাশে একটি উন্মুক্ত জলাশয়ে দুটি বিষধর সাপের আলিঙ্গনের দৃশ্য কৌতুহলী স্থানীয় জনতা উপভোগ করেছে।
 
শুক্রবার ওই সড়ক ঘেঁষা জলাশয়ে কচুরিপানার মধ্যে দুটি সাপ আপন মনে অভিসারে মেতে ওঠে। এ সময় পথচারীসহ এলাকার সব বয়সী উৎসুক লোক সাপের এ আলিঙ্গন দৃশ্য এক নজর দেখার জন্য জলাশয়ের ধারে ভীড় জমায় ।
 
চান্দা গ্রামের নিতীশ কুমার ও দেবেন চন্দ্র বলেন, ইতিপূর্বে কখনই তারা এরকম সাপের আলিঙ্গনের দৃশ্য দেখেননি।