কেরানীগঞ্জে মাটিচাপা পড়ে ২ শ্রমিকের প্রাণহানি

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৪:৫৫

কেরানীগঞ্জ মডেল থানার উত্তর ধর্মশুর এলাকায় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের প্রাণহানি হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন— মো. মশিউর (৪০) ও আউলিয়া (২৮)। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামে।

 

নিহত মশিউরের স্ত্রী সজিনা বেগম জানান, সকালে তারা মাটি কাটার কাজ করছিলেন। হঠাত্ উপরে স্তূপ করে রাখা মাটি ধসে তারা চাপা পড়েন। পরে মাটি সরানোর হলে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

 

লাশ দুটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

ইত্তেফাক/এএম