জামালপুরে দ্রুতগামী একটি ট্রাকের ধক্কায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সেনা সদস্য। শনিবার রাতে সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সেনা সদস্য শাহীন আলম, তিনি উপজেলার রাঙামাটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং অপরজন একই গ্রামের মোবারক হোসেনের ছেলে শাহীনুর ইসলাম।
পুলিশ জানায়, একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে এর চালক শাহীনুর ইসলাম ঘটনাস্থলেই মারা যান। শাহীন আলমকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
ময়না তদন্তের জন্য পুলিশ দুটি লাশ জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
সেনা সদস্য শাহীন আলম ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত ছিলেন এবং ঈদের ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন।
