জেলার চিতলগাড়ির বিলের সংযোগ খালের বাধ কেটে একটি পেয়ারা ও লেবুর বাগান ডুবিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতির অভিযোগ এনে বাগানের মালিক আলফাজুল আলম একটি জিডি করেছেন।
অভিযোগকারী আলফাজুল আলম জানান, শহরের আলাইপুর এলাকায় মৃত নুরুন নবীর জমি লিজ নিয়ে তিনি গত চার বছর ধরে পেয়ারা ও লেবুর বাগান করছেন। বাগানের পাশ দিয়ে বয়ে যাওয়া চিতলগাড়ির বিলের সংযোগ খালের পানি নারদ নদী দিয়ে বেরিয়ে যায়। পৌর এলাকার ভিতরে ওই খালের অনেক জায়গায় বেশকিছু অবৈধ অবকাঠানো নির্মাণ করায় বর্ষার পানি নদীতে প্রবাহিত হতে পারছে না। খালের অতিরিক্ত পানি নিষ্কাশনের ছলে ঈর্ষান্বিত হয়ে দুর্বৃত্তরা পেয়ারা ও লেবুর বাগান ডুবিয়ে দিয়েছে।
