জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০১৫, ২০:৫৪
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহত মজিবর রহমান (৫৫) মোহাম্মদাবাদ ইউনিয়নের পারুলিয়া গ্রামের বাসিন্দা এবং আমিনুর রহমান (৩৫) পুরানাপৈল এলাকার বাসিন্দা।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে মৎস্য ব্যবসায়ী আমিনুর রহমান ভটভটিতে করে মাছের পোনা নিয়ে পুরানাপৈল এলাকায় রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই ভটভটির চাকা কাদার মধ্যে দেবে যায়। রেল লাইনের উপর দাঁড়িয়ে তিনি ভটভটির চাকা তোলার চেষ্টা করছিল । মজিবর রহমান (৫৫) নামে অপর এক ব্যক্তি বাজার থেকে যাবার সময় ঘটনাস্থলে রেল লাইনের উপর দাঁড়িয়ে ভটভটি তোলা দেখছিলেন। এ সময় রাজশাহী-চিলাহাটীগামী ট্রেনের নিচে কাটা পড়ে  ঘটনাস্থলেই ওই দুইজন মারা যান।
 
পুরানাপৈল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্ত শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’