যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও সুনামি সতর্কতা জারির বিষয়ে কিছু জানা যায়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস সূত্রে জানা গেছে, সোমবার স্থানীয় সময় ভোর চারটা ৪৯ মিনিটে উত্তর প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী আলাস্কার নিকোলাস্কি এলাকা থেকে ৭৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ২৭ কিলোমিটার গভীরে।
