নাগেশ্বরীতে ‘হিটস্ট্রোকে’ দুইজনের মৃত্যু

আপডেট : ২৭ জুলাই ২০১৫, ১৪:৪৮
 
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুইজন মারা গেছেন। হিটস্ট্রোকের কারণে সোমবার তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। রংপুর আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী রিপোর্ট লেখা পর্যন্ত সেখানকার তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস ছিল।
 
তারা হলেন- উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের মন্নেয়ারপাড় গ্রামের কাশেম আলী ছেলে আবুল হোসেন (৩৩) ও একই ইউনিয়নের হাজীপুর গ্রামের টাংরা সেখের ছেলে রহমত আলী (৬৫)।
 
পরিবারের লোকজন ও এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে মন্নেয়ারপাড় গ্রামের আবুল হোসেন সেউতি দিয়ে জমিতে পানি দেয়ার সময় এবং হাজীপুর গ্রামের রহমত আলী (৬৫) সার দিতে গিয়ে জমির আইলে অজ্ঞান হয়ে পড়ে মারা যান।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোকছেদুর রহমান বলেন, মৃতদেহ হাসপাতালে না আনায় কি কারণে তারা  মারা গেছেরন তা বলা যাচ্ছে না।