মিঠাপুকুর উপজেলা ছাত্রশিবির সভাপতি গ্রেফতার

আপডেট : ২৭ জুলাই ২০১৫, ১৬:২০
জেলার মিঠাপুকুর উপজেলা ছাত্রশিবির সভাপতি সাফায়াত হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
 
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লতিবপুরের নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মিঠাপুকুর কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন।
 
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুয়ায়ুন কবীর জানান, তার বিরুদ্ধে নাশকতা, হত্যা ও গাড়ি পোড়ানোসহ ১১টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় পুলিশ তাকে খুঁজছিল।