সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় বিদ্রোহীদের রকেট হামলায় চার ভাইসহ পাঁচ শিশু নিহত হয়েছে।
রবিবার ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নগরীর পশ্চিমে শাহবা আল-জাদিদা অঞ্চলে শনিবার সন্ধ্যায় এই রকেট আঘাত হানে। ২০১২ সাল থেকে শহরটির পূর্ব অংশ সরকারি বাহিনী নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। সূত্র: এএফপি
