বার্ডস আই
নানা রঙে, নানা ঢঙে প্রকৃতি ফিরে পায় বর্ষাকে। কতই না তার রূপ। সেই রূপ উপচে পড়ে প্রকৃতির সঙ্গে। বর্ষার এই রূপ ফুটিয়ে তোলার কাজটি করতে পারে পোশাকও! প্রকৃতির এ পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশীয় ফ্যাশন হাউস বার্ডস আইয়ে পাওয়া যাবে বর্ষার কালেকশন। এখানে পাওয়া যাবে শত শত নতুন ডিজাইনের টি-শার্ট, পলো শার্ট ও শর্ট পাঞ্জাবি। নিজস্ব ডিজাইনারদের নকশায় তৈরি এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের শোরুমে।
অনলাইন শপিংয়ে ক্যাটস আই কিডজ
সময়ের পথ পরিক্রমায় ২০১৫-তে দেশীয় ব্র্যান্ড ‘ক্যাটস আই’ নিজেদের ট্রেন্ডি অয়্যারের পরিধি নিয়ে যেতে দৃঢ় প্রত্যয়ী পরিবারের কনিষ্ঠ সদস্যদের কাছে। এবার ব্র্যান্ডটির ৩৫ বছরের যাত্রায় আরও একটি কো-লেবেল যুক্ত করেছে, নাম ক্যাটস আই কিডস। মূলত পরিবারের ছোট্ট শিশুটির ফরমাল ও ক্যাজুয়াল ফেস্টিভ আউটফিটই প্রাধান্য পাবে নতুন এই লেবেলে। সময়ের সঙ্গে সঙ্গে মানানসই পোশাক বেছে নেওয়াটা জরুরি শিশুদের ক্ষেত্রে। গরমের এই সময়টায় ফেব্রিক ভেরিয়েশনে ক্যাটস আই কিডজে থাকছে পরিবারের কনিষ্ঠ সদস্যদের জন্য মানানসই সেইসব পোশাক, যা অভিভাবকরা খুঁজছেন প্রিয় সন্তানটির জন্য। শিশুদের জন্য থাকছে স্কার্ট, বটম, টপস, ফ্রক, টিউনিক পোশাক, শার্ট, প্যান্ট, গাউন প্যাটার্ন পোশাক। উল্লেখ্য, ক্যাটস আই কিডজের পোশাক শুধু ঢাকা ও চট্টগ্রামের নির্ধারিত আটটি স্টোর থেকে কেনার সুযোগ থাকবে। তবে অনলাইনে www.catseye.com.bd ঠিকানা থেকে যে কেউ ঘরে বসেই কেনাকাটা করতে পারবেন।
অদ্রির উচ্চারণ প্রশিক্ষণ
অদ্রি পরিচালিত বাংলা প্রমিত উচ্চারণ ও উচ্চারণ জড়তা দূর করা এবং সংবাদপাঠ, উপস্থাপনা, আবৃত্তি ও বক্তৃতা বিষয়ে ১৫ দিন ৪৫ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ৫৭তম ব্যাচে ভর্তি চলছে। ক্লাস রবি-মঙ্গল-বৃহস্পতি; সকাল/দুপুর /সন্ধ্যা। একই সাথে ভর্তি চলছে শিশুদের প্রতি শুক্র/শনিবারের প্রশিক্ষণ কোর্সে। ভর্তি চলবে ৫ আগস্ট পর্যন্ত। তারা বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে শিশুদের বাংলা প্রমিত উচ্চারণ, বাংলা বর্ণমালার সঠিক পরিচয় এবং উচ্চারণ জড়তা দূর করা বিষয়ে ৫/৭ দিনের ভ্রাম্যমাণ কর্মশালা পরিচালনা করে থাকে। আগ্রহী কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারেন। ঠিকানা :১৩, আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ। ফোন :০১৭১১-৪০৭৪৯৫, ০১৫৫৬-৩৩৯৫০৬।
