পুঁজিবাজার ঊর্ধ্বমুখী

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ১৯:০৮
 
টানা ৯ কর্মদিবস সূচক বেড়ে দুই দিন দর সংশোধন শেষে ফের বাড়তে শুরু করেছে পুঁজিবাজারের মূল্যসূচক। সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। 
 
তথ্যে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২১ বেড়ে ৪ হাজার ৭৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ৯ বেড়ে ১ হাজার ৮৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। 
 
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭২০ কোটি ১২ লাখ টাকার, যা আগের কর্মদিবসের চেয়ে ৭১ কোটি ৮৮ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের। 
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৯১ বেড়ে ১৪ হাজার ৭১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৪ কোটি ৮৬ লাখ টাকার, যা আগের কর্মদিবসের চেয়ে ১২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৬০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের।