বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রত্যাহার

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ১৯:৩৭
জেলার বাঞ্ছারামপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রহমতে সোবাহানকে প্রত্যাহার করা হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে ঢাকায় পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে।
 
মঙ্গলবার বিকালে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আগামী তিনদিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার দিনক্ষণ বেধে দেয়া হয়েছে।
 
জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ওয়ারিদ আহম্মেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।