সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ২০:০১
জেলার সোনারগাঁও উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
 
মঙ্গলবার দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর-কিশোরগঞ্জ এলাকার চর-হোগলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
 
সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।