লোক-প্রশাসনে চাকরির সুযোগ

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৯:০৩

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভারে দুটি পদের বিপরীতে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে কেবল নির্ধারিত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে www.bpatc.org.bd  পাওয়া যাবে। যোগ্যতা থাকলে আজই আবেদন করুন।

গ্রন্থাগারিক

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র গ্রন্থাগারিক পদে ২ জনকে নিয়োগ দেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে। পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে গ্রন্থাগার বিজ্ঞানে প্রথম শ্রেণিতে মাস্টার্স পাস হতে হবে। সেই সঙ্গে কোনো বিশ্বুিবদ্যালয়, পাবলিক লাইব্রেরি বা সরকারি সংস্থায় গ্রন্থাগার ব্যবস্থাপনায় ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদে নিয়োগপ্রাপ্তদের ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।

ক্যাটালগার

প্রতিষ্ঠানটি ক্যাটালগার পদে ৩ জনকে নিয়োগ দেবে। আবেদনের জন্য প্রার্থীকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাসহ চার বছর মেয়াদি স্নাতক পাস হতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনকারীর বয়স

বাংলাদেশ লোক-প্রশাসন  প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগের জন্য আবেদনকারীর বয়স ৩১ জানুয়ারি, ২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ক্ষেত্রে কোনো এফিডেভিড গ্রহণযোগ্য নয়।

আবেদন প্রক্রিয়া

এই পদটিতে সরকার নির্ধারিত চাকরির ফরমে আবেদন করতে হবে। যা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে ৪ কপি ছবি, ব্যাংক ড্রাফট ও বিজ্ঞপ্তিতে উল্লিখিত সব কাগজপত্র সংযুক্ত করে দিতে হবে। আবেদনকারীকে খামের ওপর নিজ জেলা ও পদের নাম স্পষ্ট করে লিখতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র আগামী ১৪ মার্চ, ২০১৯ তারিখের মধ্যে পরিচালক (প্রশাসন), বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা-১৩৪৩ বরাবর পৌঁছাতে হবে।