মুগদায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ২১:১৪
 
রাজধানীর মুগদায় এলাকার ময়লা ফেলার টাকার ভাগবাটেয়ারা নিয়ে প্রতিপক্ষের গুলিতের আহত হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম সর্দার (৫০)। তার দুই পায়ে গুলি লেগেছে। তাকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
 
মঙ্গলবার দিনগত রাতে ঢাকা সিটি কর্পোরেশনের (দক্ষিণ) ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আব্দুল বাছিদ খান বাচ্চুর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
 
গুলিবিদ্ধ শফিকুল ইসলাম সর্দার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
 
মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘ঘটনাস্থল পরির্দশন করেছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এখনো মামলা হয়নি। আসামি কাদের করা হবে, তা মামলা র পরই জানা যাবে।’