অবৈধ পথে সীমান্ত অতিক্রমের সময় বেনাপোল সীমান্তের ওপারে আটক হওয়া তিন বাংলাদেশি নারীকে হস্তান্তর করেছে (বিএসএফ) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
বুধবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিএসএফ তাদের বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের হাতে তুলে দেয়।
ফেরত আসা নারীরা হলেন, যশোরের সুমি আক্তার (২৩), নওশের চম্পা খাতুন (২২) ও মোমেনা খাতুন (২১)।
বিজিবি জানায়, মানবিক কারণে বিএসএফ আটকদের ভারতীয় পুলিশের হাতে তুলে না দিয়ে বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেছে।
বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের নায়েব সুদেবার আব্দুর রহিম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফেরত আসা নারীদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’
