মাগুরায় অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৬:৩০

আজ মঙ্গলবার সকালে মাগুরায় অতিরিক্ত মদ্যপানে অনিক চক্রবর্তী ( ৩৪) নামে একজনের মৃত্যু হয়েছে। সে মাগুরা পৌর এলাকার নিজনান্দুয়ালী গ্রামের রতন চক্রবর্তীর ছেলে। আজ মঙ্গলবার সকালে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়। কাত্যায়নী পূজার বিজয়া দশমীর বির্সজনের দিনে সোমবার রাতে সে অতিরিক্ত মদ্যপান করেছিল।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম অতিরিক্ত মদ্যপানে অনিক চক্রবর্তীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু