চট্টগ্রামে সিএনজি অটোরিকশা নালায় পড়ে নিহত ২

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ১৭:১৪
প্রবল বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম নগরীর রাস্তাঘাট পানিতে ডুবে থাকায় একটি সিএনজি অটোরিকশা নালায় পড়ে চালক ও যাত্রী নিহত হয়েছেন।  
 
শুক্রবার নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিঅ্যান্ডবি কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ফিরোজ খান ও অটোরিকশা চালক মাহবুব।

 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম তালুকদার জানান, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে টানা বৃষ্টিপাত ও জোয়ারে আগ্রাবাদ এলাকার রাস্তায় পানি জমে থাকায় অজ্ঞতাবশত চালক অটোরিকশা নিয়ে নালায় পড়ে যায়। অটোরিকশার দরজা বন্ধ থাকায় চালক ও যাত্রীর কেউ বের হতে পারেননি। পরে এলাকাবাসী তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।