কিশোরগঞ্জে ছেলের হাতে বাবা খুন

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ১৮:১৮



কিশোরগঞ্জে গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ছেলে সেলিম মিয়ার (২২) ছুরিকাঘাতে বাবা আবু বকর সিদ্দিক (৫০) নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার যসুদল ইউনিয়নের ভবিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম মিয়া কিছুদিন আগে পারিবারিক কলহের জের ধরে তার বাবার সংসার থেকে আলাদা হয়েছে। আজ দুপুরে তিনি নিজেদের গাছ থেকে কাঁঠাল পাড়তে গেলে তার বাবার সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সেলিম মিয়া ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ছুরি এনে বাবার পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

কিশোরগঞ্জ সদর থানার ওসি মীর মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।