দেশের প্রথম কলোগ্রাফ প্রদর্শনী শুরু

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ২১:৪২


চারকোনা বোর্ডে সুতা, জাল, কাপড়, কাগজ, রঙ, আঠায় মিশ্রিত চিত্র। ছাপপাতে অঙ্কিত বিভিন্ন দ্রব্যদিয়ে আঠামাখানো কোলাজ। ছবিতে মূর্ত হয়ে উঠেছে প্রকৃতি ও মানুষের নানা অভিব্যক্তি।

বিশেষ মাধ্যমের ও ধরণের এমন ২৬টি কলোগ্রাফ-চিত্রকর্ম নিয়ে শুক্রবার রাজধানীতে প্রদর্শনী শুরু হয়েছে।
 
এই প্রদর্শনীর উদ্বধোনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংকন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক শিল্পী নিসার হোসেন, শিল্পী বিরেন সোম প্রমুখ।

দেশে দেশীয় শিল্পীদের তৈরি এটিই প্রথম কলোগ্রাফ প্রদর্শনী। নারী শিল্পীদের সংগঠন সাঁকো এ প্রদর্শনীর আয়োজন করেছে। শুক্রবার শুরু হওয়া ২৩ দিনব্যাপী এ প্রদর্শনী আগামী ২২ আগস্ট শেষ হবে।
 
আয়োজকরা জানান, বিরেন সোমের তত্ত্বাবধানে ১০ দিনের নিবিরড় কর্মশালার পরিণতি এই প্রদর্শনী। কর্মশালায় সাঁকোর ছয়জন এবং আমন্ত্রিত ছয়জন শিল্পী কলোগ্রাফের বিভিন্ন করণকৌশল আয়ত্ত্ব করেন। প্রশিক্ষক বিরেন সোমসহ কর্মশালায় অংশ নেয়া শিল্পীদের প্রতিজনের দুইটি করে ২৬টি চিত্রকর্ম প্রদর্শনীতে প্রদর্শন করা হয়।

শিল্পীরা হলেন- নাঈমা হক, ফারিহা জেবা, কনক চাপা চাকমা, ফারজানা ইসলাম, রেবেকা সুলতানা মলি, সুলেখা চৌধুরী, ফারজানা রহমান ববি, ইসরাত জাহান কাকন, রাহাত নিলুফার, শাম্মি ইয়াসমিন, শামিমা শারমিন, ফরহাদ হোসেন।