চীন ও ভারতের শেয়ারবাজারে ধস

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ০২:১৯
চীন ও ভারতের শেয়ারবাজারে ধস নেমেছে। শেয়ার ক্রয়ে ঋণ সুবিধা কমিয়ে দেয়ার পর চীনের বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারদর প্রাথমিকভাবে প্রায় ৩২ শতাংশ কমে যায়। এরপর সরকারের পদক্ষেপের ফলে কিছুটা ঘুরে দাঁড়ালেও গত সপ্তাহে ফের বড় দরপতন হয়েছে। গেল সপ্তাহে চীনের সাংহাই কম্পোজিট ইনডেক্স একদিনেই প্রায় সাড়ে ৮ শতাংশ কমে যায়। চীনের মতো ভারতের শেয়ারবাজারেও ধস নেমেছে। পার্লামেন্টে রাজনৈতিক অচলাবস্থার কারণে গত সপ্তাহজুড়ে ভারতের শেয়ারবাজারে ধস নেমে আসে। রাজনৈতিক অচলাবস্থার কারণে শেয়ারবাজারের শীর্ষস্থানীয় সূচক ৩০ সেনসেক্সে সাপ্তাহিক লোকসান হয় ১ দশমিক ২ শতাংশ। এছাড়া নিফটি দর হারায় ১ শতাংশ।