ময়মনসিংহের মুক্তাগাছায় অটোরিকশা চলাচলে বাঁধা দেয়ায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে অটোরিকশা চালকরা। শনিবার দুপুরে মুক্তাগাছা শহরের সাহেব বাজার এলাকায় ময়মনসিংহ-উত্তরবঙ্গ সড়কে এলোপাথারী অটোরিকশা রেখে এই অবরোধ করা হয়।
এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে বিষয়টি সুরাহার আশ্বাস দিলে অটোরিকশা চালকরা অবরোধ তুলে নেয়।
