জিয়াউর রহমানের ছোট ভাই হাসপাতাল ছেড়েছেন

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ১৯:৩৯
 
 
এক সপ্তাহ বারডেম হাসপাতালে চিকিত্সা নেয়ার পর বাসায় ফিরেছেন সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বারডেমে হাসপাতাল থেকে বাসাবোর ভাড়া বাসার উদ্দেশে রওনা হন।
 
আহম্মেদ কামালের আত্মীয় এস ইসলাম ডন বলেন, ‘আহমেদ কামালের অবস্থা আগের চেয়ে বেশ ভালো। চিকিত্সকরা প্রেসক্রিপশন দিয়েছেন, তাদের পরামর্শেই তাকে বাসায় নেয়া হয়েছে।’