কুমিল্লায় মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ২১:৪৮
জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামে ইয়াছমিন আক্তার (১৪) নামে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
স্থানীয়রা জানান, শুক্রবার রাত আটটা থেকে ওই ছাত্রী নিখোঁজ ছিল। শনিবার দুপুরের দিকে বাড়ির পাশের একটি জলাবদ্ধ জমির পানিতে অর্ধডুবন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ওই ছাত্রীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন রয়েছে।
 
শনিবার রাতে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। রবিবার ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।