লালপুরে মেছো বাঘ উদ্ধার

আপডেট : ০২ আগস্ট ২০১৫, ১৯:০৭
জেলার লালপুর উপজেলার রাধাকান্তপুর গ্রাম থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে।
 
উপজেলা নির্বাহী অফিসার জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাধাকান্তপুর গ্রামের হারুনুর রশিদের বাড়ির পাশ থেকে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মেছো বাঘটি আটক করা হয়।
 
খবর পেয়ে রবিবার উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভিএফএ হাবিবুর রহমান ও এস আই হুমায়ুন বাঘটিকে উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে যায়। পরে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে খবর দেয়া হয়। বিকেলে ওই বিভাগের কর্মকর্তা আমজাদ হোসেন উপজেলা পরিষদ থেকে মেছো বাঘটি উদ্ধার করে নিয়ে যায়।