বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘মালয়েশিয়ায় বাংলাদেশের হাজার হাজার শ্রমিক কাজ করছে। এয়ার এশিয়ার মাধ্যমে তাদের দেশে যাতায়াতে সুযোগ সৃষ্টি করবে।’
হোটেল প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে এয়ার এশিয়ার ফ্লাইট চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রবিবার এয়ার এশিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ছাড়াও বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাই কমিশনার মাদাম নরলিন ওথমেন, এয়ার এশিয়ার প্রধান নির্বাহী আইরিন ওমর, টোটাল এয়ার সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদি আব্দুল্লাহ প্রমুখ।
