জেলার রাজাপুর উপজেলার পশ্চিম বাদুরতলা খাল থেকে রবিবার দুপুরে এক স্কুলছাত্রীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফারজানা আক্তার বাদুরতলা গ্রামের রিকশাচালক ফারুক মল্লিকের মেয়ে ও স্থানীয় পশ্চিম বাদুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের পরিবার জানায়, একদিন আগে ওই স্কুলছাত্রী নিখোঁজ হয়। রবিবার দুপুরে স্থানীয়রা বাড়ির পাশে খালে তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহতের খালার দাবি, স্থানীয় দুই বখাটে ফারজানাকে উত্যক্ত করতো।
তার ধারণা, ওই বখাটেরাই নির্যাতন করে তাকে হত্যা করেছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস বলেন, ‘ঘটনাটি রহস্যজনক। তবে ময়না তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। দুপুরে লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্ততি চলছে।’
