নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের শ্যামপুর গ্রামে জমিতে হাল দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে হাসেন আলী (৬৫) নামে এক বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছে। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি বিরোধপূর্ণ জমিতে হাসেন আলী দুপুরে হাল বাইতে গেলে খবর পেয়ে জমির মালিক দাবিদার পাশের বাড়ির আবুল মিয়াও সেখানে যায়। উভয়ের মধ্যে জমি নিয়ে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে আবুল তার হাতে থাকা লাঠি দিয়ে হাসেন আলীর বুকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ওসি ঘটনাস্থলে গেলেও তিনি জানান, হাসেন আলী মৃত্যুর কারণ পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া যাওয়া পর্যন্ত বলা যাবে না, তবে তিনি আঘাত পেয়েছে এ কথা ঠিক। এদিকে আবুল হোসেন পলাতক।
