বঙ্গোপসাগরে ৩ ট্রলারসহ ভারতীয় ৫০ জেলে আটক

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ১৭:১৩
বাংলাদেশের জলসীমানায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় তিনটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৫০ জেলেকে আটক করা হয়েছে।
 
সোমবার বঙ্গোপসাগরে কলাগাছিয়া পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনী এ অভিযান চালায়।
 
তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, ভারতীয় ট্রলারের জেলেরা বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ শিকার করছিল।