সালাদ তৈরিতে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করা হয়। যেমন: শসা, গাজর, বাঁধাকপি, লেটুস, টমেটো ইত্যাদি। এসব সবজি দিয়ে তৈরি সালাদ স্বাস্থ্যের জন্য হিতকর এবং এন্টি-অক্সিডেন্ট হিসাবে কাজ করে। পুষ্টিবিদ ও ডায়েটিশিয়ানরা সালাদের সঙ্গে লেবু বা সাইট্রাস জাতীয় ফল মেশানোর পরামর্শ দিয়েছেন। এতে সালাদের গুণগতমান ও স্বাদের যেমন পরিবর্তন ঘটে তেমনি স্বাস্থ্যের জন্যও ভালো। তবে সালাদ তৈরির সময় অবশ্যই ভালো করে উপকরণ ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে। তা না হলে সালাদ থেকে নানা ধরনের পেটের পীড়া হতে পারে।
শুধু সবজি নয়, সালাদের সঙ্গে ছোলা, পেঁয়াজ, কাঁচামরিচ, সিমের বিচি ইত্যাদি মেশানো যায়। এসবে সবজির নানা রকম পুষ্টিকর ও স্বাস্থ্যকর দিক রয়েছে। আর সালাদের সঙ্গে সাইট্রাস জাতীয় সবজি ও ফল মেশালে সালাদের পুষ্টিকর দিক আরও সমৃদ্ধ হয়। তবে যাদের এসিডিটি আছে তাদের সাইট্রাস মেশানো সালাদ কম খাওয়া ভালো।
লেখক: চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
