মেহেরপুরের মুজিবনগর থেকে ৩০ হাজার পিস ভারতীয় যৌন উদ্দিপক ট্যাবলেট ফেনারগ্রাসহ আহসান আলি ওরফে মাকল নামে এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভারতের সীমান্তবর্তী বাগোয়ান গ্রামের গোডায়নপাড়া থেকে তাকে করা হয়।
আটক মাকল চুয়াডাঙ্গা জেলার দামড়হুদা থানার হুদাপাড়া গ্রামে দয়াল আলির ছেলে।
মুজিবনগর থানার এসআই টিপু সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বাগোয়ান গ্রামের গোডায়নপাড়া এলাকায় অভিযান চালিয়ে আহসান আলি ওরফে মাকলকে আটক হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ভারত থেকে আনা ৩০ হাজার পিস ফেনারগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
এ ব্যাপারে মুজিবনগর থানায় মামলা হয়েছে।
