ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ১৬:৫৮
 
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামে পানিতে ডুবে নয়ন হোসেন (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান জানান, নয়নের মৃগী রোগ ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। দুপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় নয়ন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে পুকুরে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর তার মৃতদেহ পাওয়া যায়।
 

এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।