ক্রয় কমিটিতে ৪ প্রস্তাব অনুমোদন

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ২০:২১
 
 
সিরাজগঞ্জে ৪০০ মেগাওয়াট ডুয়েল-ফুয়েল আইপিপি বিদ্যুেকন্দ্রস্থাপ, ভারতের খোলা বাজার থেকে দৈনিক ৩০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুত্ ক্রয়ের প্রস্তাবসহ চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান—বিল্ড-অউন-অপারেট (বিওও) পদ্ধতিতে সিরাজগঞ্জে ৪০০ মেগাওয়াট ডুয়েল-ফুয়েলভিত্তিক আইপিপি বিদ্যুেকন্দ্র স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। বিদ্যুেকন্দ্রটির মেয়াদ হচ্ছে ২২ বছর।
 
 অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে  বুধবার সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।