চীনের কবিতা উৎসবে কবি মুহাম্মদ সামাদ

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ২২:১৮

গণচীনের রাষ্ট্রীয় উদ্যোগে আয়োজিত ৫ম ছুংহাই লেক আন্তর্জাতিক কবিতা উৎসবে যোগ দিতে রওনা হয়েছেন দেশের বিশিষ্ট কবি ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ ।


বুধবার তিনি বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

সপ্তাহব্যাপী এ উৎসবে কবি মুহাম্মদ সামাদ স্বরচিত কবিতাপাঠ ছাড়াও ইনোভেশন অব পোয়েটিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ট্রাকচার অব মডার্ন পোয়েট্রি শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন।

ড. মুহাম্মদ সামাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য।

উল্লেখ্য যে, এ বছর ৫ম ছুংহাই লেক আন্তর্জাতিক কবিতা উৎসবে বিশ্বের ১৭০টি দেশের ৯শ’ জন কবি-সাহিত্যিককে আমন্ত্রণ জানানো হয়েছে।