ঝিনাইদহে নদীতে নারীর লাশ

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ১০:৩০
ঝিনাইদহের নবগঙ্গা নদী থেকে কোমেলা খাতুন (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে নদীতে গোসল করার উদ্দেশে বাড়ি থেকে বের হয় তিনি। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে শহরের আরাপপুর পশ্চিমপাড়ারার বুড়ির বাগান ঘাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
 
কোমেলা খাতুন সদর উপজেলার খাজুরা গাংপাড়ার মন্টু আলীর স্ত্রী বলে জানা গেছে।
 
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল জানান, কোমেলা থাতুনের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।