জাতীয় প্রেসক্লাবের প্রবেশ পথে ছাত্রদলের ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগ থানা পুলিশ তাদের আটক করে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আটকের পর তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পটুয়াখালীতে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের হলরুমে প্রতিবাদ সভার আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল। আটক নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে যোগ দিতেই প্রেসক্লাবের গেটে আসেন।
