গার্মেন্টস খাতে আলাদা ব্যাংক-বিমা চান উদ্যোক্তারা

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ১৭:১৭
 
গার্মেন্টস খাতে সহজে অর্থায়নের সুবিধার্থে উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান চান উদ্যোক্তারা। তারা বলছেন, আগামী ৬ বছরে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পর্যাপ্ত বিনিয়োগ দরকার। বর্তমানে দেশের ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে ঋণের সুদ অনেক বেশি। এত বেশি সুদে উদ্যোক্তাদের পক্ষে ঋণ নিয়ে টিকে থাকা সম্ভব হচ্ছে না।
 
শুক্রবার চট্টগ্রামের হোটেল র্যাডিসনে আয়োজি এক সেমিনারা এ দাবি জানান বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম।
 
তিন দিনব্যাপী পোশাক পণ্য ও নিরাপত্তা সামগ্রীর প্রদর্শনীর দ্বিতীয় দিনে এ সেমিনারের আয়োজন করা হয়। পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে প্রধান অতিথি ছিলেন।
  
সোমনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজিএমইএর সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেনিফার বেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলি রোবায়েত উল ইসলাম প্রমুখ।