যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের উপস্থাপিকা মেগান কেলির সমালোচনা করে টুইট করেছেন। সম্ভাব্য ১০ জন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীদের নিয়ে আয়োজিত বিতর্কে নারীদের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তোলায় এই টুইট করেন ট্রাম্প।
বিতর্ক অনুষ্ঠানে নারীদের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তোলার পর তিনি উপস্থাপিকার পেশাদারিত্বই প্রশ্নের মুখে ফেলেন। টুইটারে তিনি লিখেন, 'আজকে রাতের বিতর্ক আমি সত্যিই উপভোগ করেছি যদিও ফক্স নিউজের তিন উপস্থাপক বিশেষ করে মেগান কেলি ভালো কিংবা পেশাদার ছিলেন না।'
IMG0
এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্যসেবা নীতির প্রতি সমর্থনের কথা জানিয়েছিলেন ট্রাম্প। তবে বিতর্কে তিনি তার আগের অবস্থান পরিবর্তন করে ডেমোক্রেটদের সমালোচনা করেন। এ নিয়ে কিছুটা সমস্যায় পড়লেও উপস্থাপক নারীদের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুললে বেকায়দায় পড়ে যান এই প্রেসিডেন্ট প্রার্থী।
'নারীদের সম্পর্কে আপনি বলেছিলেন যে আপনি মোটা শুকর, কুকুর ও বিরক্তিকর পশুদের পছন্দ করেন না' উপস্থাপিকা এমন কথা বলার পরই বিব্রতকর অবস্থায় পড়তে হয় ট্রাম্পকে। তবে এর জবাবে কৌশলের আশ্রয় নেন তিনি। তিনি বলেন যে ওই কথাটা তিনি সব নারীদের উদ্দেশ্যে বলেননি। অভিনেত্রী রোসি ও'ডোনেলকে উদ্দেশে এই মন্তব্য ছিল। সূত্র: বিবিসি
