মানিকগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টাকালে আটক ২

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১৪:৪১


মানিকগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টকালে দুইজনকে আাটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১ টার দিকে শহরের শহীদ রফিক সড়কে এক্সিম ব্যাংকে তারা এই ডাকাতির চেষ্টা করে।

আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের শাহীন (৩৫) ও ঢাকার নবাবগঞ্জের আলী হোসেন (৩২)।

জানা যায়, এক্সিম ব্যাংকের এই শাখায় ডাকাতরা পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে । এ সময় ডাকাতরা ব্যাংকের ভল্ট ও ক্লোজ সার্কিট ক্যামেরা ভেঙ্গে ফেলে। এ মুহূর্তে মোবাইলে জিপিএস পদ্ধতিতে ব্যাংকের ম্যানেজার নুর মোহাম্মদ আনসারী বিষয়টি জানতে পারে। পরে তিনি মানিকগঞ্জ সদর থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ অভিযানে গিয়ে ঐ দুইজনকে আটক করে।

মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে।